কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০২ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রুশ জনগণের গণ-কূটনীতির শতবর্ষ ও বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ঢাকায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই উৎসবের আয়োজন করে রাশিয়ান হাউস ইন ঢাকা।

আয়োজকদের হিসাবে, অনুষ্ঠানটি উপভোগ করেন ১৩ হাজারের বেশি দর্শক। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি শিল্পীদল।

অংশগ্রহণকারীরা জানান, অনুষ্ঠানটি দুই দেশের সম্পর্কের গভীরতাকে আরও একবার তুলে ধরে। এতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক ও কৌশলগত সহায়তা এবং জাতিসংঘে ভেটো প্রয়োগ থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বিশেষভাবে স্মরণ করা হয়।

এ ছাড়া সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়ে দেশে ফিরে বিভিন্ন খাতে নেতৃত্ব দিচ্ছেন ৬ হাজারের বেশি বাংলাদেশি পেশাজীবী- এই বিষয়টিও দুই দেশের দীর্ঘমেয়াদি সংযোগের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে বসবাসরত রুশ নাগরিকেরা তরুণদের শিক্ষা ও প্রযুক্তি খাতে পরামর্শদাতা হিসেবেও ভূমিকা রাখছেন। ১৯৭১ সালের শহিদ তরুণদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনায় রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আধুনিক কৌশলগত অংশীদারত্বের একটি বড় প্রতীক হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কথাও উঠে আসে। রোসাটমের তত্ত্বাবধানে নির্মাণাধীন ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্র দেশের টেকসই জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন বক্তারা। প্রকল্পের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় জনশক্তি উন্নয়নের দীর্ঘমেয়াদি কর্মসূচির কথাও তুলে ধরা হয়।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১১

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১২

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৪

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৭

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৮

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৯

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

২০
X