কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাধারণত অফিসে দেরি করে পৌঁছালে চাকরি হারানোর ঘটনা শোনা যায়। তবে স্পেনে ঘটেছে এর উল্টো। সেখানে নির্ধারিত সময়ের আগেই নিয়মিত অফিসে পৌঁছানোয় এক নারী কর্মীকে চাকরিচ্যুত করেছে একটি ডেলিভারি প্রতিষ্ঠান।

শনিবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জিও নিউজ

প্রতিবেদনে বলা হয়, স্পেনের আলিকান্তে শহরের ওই ডেলিভারি কোম্পানিতে কর্মরত নারী প্রতিদিন সকাল ৬টা ৪৫ থেকে ৭টার মধ্যে অফিসে চলে আসতেন। যদিও চুক্তি অনুযায়ী তার কর্মঘণ্টা শুরু হওয়ার কথা ছিল সকাল ৭টা ৩০ মিনিটে। সহকর্মীরা পৌঁছানোর আগেই তিনি নিজে থেকে কাজও শুরু করে দিতেন।

এ কারণে ২০২৩ সালে প্রথমবার তাকে সতর্ক করে কোম্পানি। এরপরও আগেভাগে অফিসে আসা বন্ধ না করায় প্রতিষ্ঠানটি বারবার লিখিত ও মৌখিকভাবে সতর্ক করে তাতে। কিন্তু তাতেও আচরণে পরিবর্তন না আসায় চলতি বছর তার বস বিষয়টিকে‘কর্মসংস্থান নীতির প্রতি গুরুতর অবাধ্যতা’ হিসেবে উল্লেখ করে তাকে চাকরি থেকে অব্যাহতি দেন।

চাকরিচ্যুত হওয়ার পর ভুক্তভোগী নারী আদালতে মামলা করলে কোম্পানির ব্যবস্থাপনা বিভাগ জানায়, নির্ধারিত সময়ের আগে তার জন্য কোনো কাজ প্রস্তুত থাকত না। তাদের দাবি, সতর্ক করার পরও নির্দেশনা মানতে অনীহা প্রতিষ্ঠানটির সঙ্গে তার পেশাগত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সবকিছু বিবেচনায় আদালত কোম্পানির পক্ষেই রায় দেয়।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X