কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ, পাশেই ছিল চিরকুট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তরিকুল ইসলাম (রুপম) (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে আজিজ মহল্লার ১৩/৮ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তরিকুল মোহাম্মদপুর কৃষি মার্কেটে একটি ঘড়ির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে রুমের অন্য সদস্যরা খাবার খেতে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। বারবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তারা অন্য বাসিন্দাদের ডাকেন। পরে সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে তরিকুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং দ্রুত পুলিশে খবর দেন। এসময় তার বিছানা থেকে একটি ডায়রি পাওয়া যায়, যেখানে লেখা ছিল— তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং তিনি ঋণগ্রস্ত।

ফ্ল্যাটের আরেক বাসিন্দা মো. আজম রহমতুল্লাহ শাফি জানান, দুপুর দেড়টার দিকে বাসায় এসে তিনি দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় ম্যানেজারসহ অন্যদের ডাকেন। তিনি আরও বলেন, গভীর রাতে তরিকুলের কান্নার শব্দ এবং মাঝে মাঝে ফোনে চিৎকার-চেঁচামেচি শোনা যেত।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১০

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১১

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১২

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৩

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৪

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৫

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১৬

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১৭

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১৮

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৯

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

২০
X