কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসির প্রশাসক হলেন শফিকুল ইসলাম

ছবি : কালবেলা গ্রাফিকস
ছবি : কালবেলা গ্রাফিকস

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের (সিটি করপোরেশন-১ শাখা) যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এদিকে একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের মোট ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছিল স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে।

গত বছরের ১২ ফেব্রুয়ারি ডিএনসির প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছিল বিদায়ী অন্তর্বর্তী সরকার। তার মেয়াদ শেষ হওয়ায় সুরাইয়া আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X