কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৭:২৬ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে নিহত কনটেন্ট ক্রিয়েটরের বিষয়ে যা জানা গেল

নিহত রাকিব আহমেদ। ছবি: সংগৃহীত
নিহত রাকিব আহমেদ। ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। রাকিব আহমেদ (২৫) নামে নিহত এ যুবক শেখ বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত রাকিব পড়াশোনার পাশাপাশি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদরের চৌমুহনী গ্রামে। তার বাবা তরিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের একজন কর্মচারী। তাদের পরিবার বর্তমানে পুরান ঢাকার নিমতলী নাজিরাবাজার এলাকার স্টাফ কোয়ার্টারে বসবাস করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে রাকিব কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে এক যুবক তাকে ডেকে কিছুটা দূরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে মাথায় গুলি করার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

নিহত রাকিবের বন্ধু আল-আমিন ও রনি জানান, চা খাওয়ার সময় হঠাৎ হামলার শব্দ পেয়ে তারা এগিয়ে গিয়ে রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১০

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১১

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৩

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৪

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৫

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৬

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৭

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৮

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৯

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

২০
X