কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের সেবাই রাজনীতিবিদের মূল দায়িত্ব: দুলু

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, মানুষের সেবাই একজন রাজনীতিবিদের মূল দায়িত্ব।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই ক্ষমতায় থাকাকালীন মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় বিষয়।

হুইপ রুহুল কুদ্দুস বলেন, আমি রাজনীতিতে কখনো দ্বিমুখী আচরণে বিশ্বাস করি না। আমি যা পারব করব, আর যা পারব না—সরাসরি বলে দেব। মানুষের সঙ্গে অভিনয় করার রাজনীতি আমি করি না।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একটি ছোট সুপারিশও একজন মানুষের জীবন বদলে দিতে পারে।

এক কিডনি রোগীর উদাহরণ দিয়ে হুইপ বলেন, আমার সুপারিশে চিকিৎসার সুযোগ পেয়ে ওই ব্যক্তি বেঁচে যান। তাই আমি বিশ্বাস করি মানুষের দোয়াই আমাকে টিকিয়ে রেখেছে।

নাটোর জেলার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির এই কেন্দ্রীয় নেতা জানান, নাটোরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দুলু বলেন, যেখানে থাকুন না কেন, নাটোরের মানুষের জন্য দরজা ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গণতন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এ জন্য সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নাটোরের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে নাটোর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, উন্নয়ন বাস্তবায়নে সমন্বয় ও মানসিকতার ঘাটতি বড় বাধা। জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ না করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নিয়মিত তিন মাস পরপর উন্নয়ন পর্যালোচনা ও জবাবদিহিতার ব্যবস্থা থাকা উচিত, যাতে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বের অগ্রগতি তুলে ধরতে পারে।

এসময় নাটোর-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাটোরকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব। জেলা কৃষি ও মৎস্যসম্পদে সমৃদ্ধ হলেও যথাযথ শিল্পায়নের অভাবে সম্ভাবনার পূর্ণ ব্যবহার সম্ভব হয়নি। বিশেষ করে মৎস্যভিত্তিক ও কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন করা গেলে বেকারত্ব কমবে এবং কৃষক-মৎস্যজীবীরা ন্যায্য মূল্য পাবেন।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার উন্নয়নের উদাহরণ টেনে একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. আব্দুস সাত্তার বলেন, যুদ্ধ ও দারিদ্র্য থেকে উঠে এসে দেশটি উন্নত রাষ্ট্রে পরিণত হলেও বাংলাদেশের ক্ষেত্রে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। উন্নয়ন চাইলে শুধু অবকাঠামো নয়, মানুষের মানসিকতা ও চরিত্রও বদলাতে হবে। সম্পর্কভিত্তিক আচরণ ও সুযোগ-সুবিধা নির্ভর মনোভাব উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নাটোরের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অধ্যাপক ড. আব্দুস সাত্তার বলেন, দাবি করেন, বহু বছর আগের অবস্থা ও বর্তমানের মধ্যে বড় কোনো পার্থক্য নেই। উন্নয়ন নিয়ে আশা থাকলেও বাস্তব অগ্রগতি কম বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মডারেটর ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। এতে নাটোর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সদস্যদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ, একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও নাটোর জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি আহসান খান চৌধুরী সানী ও সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজুকে সংবর্ধনা দেওয়া হয়।

নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব) বজলুর রহমান, নাটোর জেলা সমিতি ঢাকার কার্যকরী সভাপতি খন্দকার আবুল কাশেম, সাবেক অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (এডমিন) ডা. সোহেল আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মির্জা মোহাম্মদ তারেক আলী, নাটোর জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাফ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান, নাটোরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম খান, ইউনুস গ্রুপের পরিচালক কামরুল ইসলাম, নাটোর জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এমদাদুল হক, আরেক সাবেক সভাপতি ও কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন, দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম প্রমুখ।

এছাড়া নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার সদস্যের মধ্যে সহ সভাপতি নাজমুস সাকিব (স্টার নিউজ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহি মাহফুজ (যমুনা টিভি), প্রচার সম্পাদক মো. কামাল হোসেন (আরটিএনএন), রেজাউল করিম শামীম (স্টার নিউজ টিভি) ও রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি) উপস্থিত ছিলেন।

কালবেলা/এআই/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

১০

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

১১

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১২

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৪

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৫

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৬

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৭

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৯

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

২০
X