ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ডেমরায় ভেঙে ফেলা হচ্ছে সেই ভবন

হাজীনগর এলাকার ১০৬ নম্বর ভবন। ছবি: কালবেলা
হাজীনগর এলাকার ১০৬ নম্বর ভবন। ছবি: কালবেলা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্দেশে ডেমরার হাজীনগর এলাকার সেই ঝুঁকিপূর্ণ ছয় তলা ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের হাজি মোয়াজ্জেম আলী স্কুল ও বাইতুল কাওছার জামে মসজিদ সংলগ্ন ১০৬ নম্বর হোল্ডিংয়ের এই ভবনটি ভাঙার কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে।

জানা গেছে, গত বছরের মাঝামাঝি ৬ তলা ম্যানশন ভবনটি নির্মাণ ত্রুটির কারণে পাশের আরও একটি ৭ তলা ভবনের উপরে হেলে পড়ে। সে সময় রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবন পরিদর্শন করে। তারা ভবনে বসবাসরত ভাড়াটিয়াদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে সিলগালা করে দেয়।

এ বিষয়ে ভবনের সামনের সড়কে যাতায়াতকারী পথচারীরা বলেন, প্রায় ১ বছরের হলো ঝুঁকি নিয়ে এ সড়কে যাতায়াত করছি। কারণ যেকোনো সময় ভবনটি ধসে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটতে পারতো। এখন এ ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হচ্ছে দেখে এলাকাবাসী আতঙ্কমুক্ত হলো।

ভবনের মালিক মো. শহিদ মিয়া বলেন, বিদেশে উপার্জনের টাকায় এ ম্যানশন ভবন নির্মাণ করেছি। এটাই আমার একমাত্র সম্বল। কোনো ত্রুটি ছিল না নির্মাণে। তারপরেও কেন যে ভবনটি হেলে পড়ল কিছুই বুঝলাম না। এখন কি আর করা হেলেপড়া ভবনে তো আর বসবাস করা যাবে না; তাই রাজউক, সিটি কর্পোরেশনের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভবনটি ভেঙে ফেলতে হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) জোন ৮-এর নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান এবং রাজউকের অঞ্চল ৮-এর অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন, গত বছরের জুলাই মাসে আমরা ভবন পরিদর্শন করে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে সিলগালাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এবার ভবন খালি করে দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই ভবনটি আরেকটি ভবনের উপর হেলে পড়ে। খবর পেয়ে রাজউক, ডিএসসিসি, ফায়ার সার্ভিস ও ডেমরা থানা পুলিশ পরিদর্শন করে ভবনকে ঝুঁকিপূর্ণ ও বসবাসের অযোগ্য ঘোষণা করে। ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দিয়ে সিলগালা করে দিয়ে যান তারা।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১০

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১১

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১২

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৩

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৪

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৫

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৬

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৭

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৮

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৯

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

২০
X