কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্ন কর্মীদের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি

বক্তব্য রাখছেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। ছবি: সংগৃহীত
বক্তব্য রাখছেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। ছবি: সংগৃহীত

ঢাকা শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে দিনরাত পরিশ্রম করা কর্মীদের আবাসন সংকট নিরসনে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বর্তমান আবাসনগুলো ভেঙে সেখানে কর্মীদের জন্য নির্মাণ করা হবে আধুনিক বহুতল ভবন।

বুধবার (১৩ মে) রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতা কর্মী নিবাস পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ঘোষণাটি দেন।

দয়াগঞ্জের ওই কলোনি পরিদর্শন শেষে প্রশাসক বলেন, পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে আধুনিক বহুতল আবাসন নির্মাণ করা হবে। বর্তমানে ভবনগুলোর অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নতুন ভবন নির্মাণের আগে বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।

নিবাসীদের দ্রুত সহযোগিতার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, আপনারা যত দ্রুত ভবন খালি করবেন, আমরা তত দ্রুত ভেঙে নতুন ভবনের কাজ শুরু করতে পারব।

ভবন নির্মাণের পাশাপাশি কর্মীদের অন্যান্য নাগরিক সুবিধার দিকেও নজর দিচ্ছে ডিএসসিসি। প্রশাসক জানান, বিকল্প আবাসনের ব্যবস্থা, পানি ও গ্যাস সমস্যার সমাধান, ধর্মীয় উপাসনালয় এবং শিশুদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে ডিএসসিসি কাজ করছে।

পরিচ্ছন্ন কর্মীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীরা ঢাকা শহরকে বাসযোগ্য রাখছেন, তাই তাদের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু হবে।

উল্লেখ্য, কেবল দয়াগঞ্জ নয়, ধলপুর, গণকটুলি, ওয়ারী ও পোস্তগোলাসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন কর্মীদের জন্য মোট ১৮টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালে বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

শাহজালালে চাঞ্চল্য / দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটির ১৬০ স্বর্ণের বার!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X