কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:০৮ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৬, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের হ্যাপি হোমস এলাকায় এক বাড়ির একটি ফ্ল্যাট থেকে গৃহবধূর (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার (৫ জুন) রাত ১১টার পর ওই এলাকার বন্ধু বেকারির গলির আব্দুস সাত্তার মিয়ার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম জেসমিন আক্তার বিথী, স্বামী আল আমিনের সঙ্গে আব্দুস সাত্তার মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। যৌতুকের ৫ লাখ টাকা দিতে না পারায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিথীকে প্রায়শই অত্যাচার করতো বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আজ শনিবার (৬ জুন) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়। আসামিরা হলেন - আল আমিন ও তার ভাই মোক্তার হোসেন এবং মোক্তারের স্ত্রী হালিমা আক্তার। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, সাত বছর আগে আল আমিনের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য জেসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আল আমিন। গতকাল (শুক্রবার) রাত ৯টা ৭ মিনিটের দিকে জেসমিন ফোন করে তার বাবাকে যৌতুকের টাকার জন্য তার ওপর নির্যাতনের খবর জানান। এরপর রাত সাড়ে ৯টার দিকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জেসমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, রাত ১১টার দিকে কল পেয়ে পুলিশ বন্ধু বেকারির গলির আব্দুস সাত্তার মিয়ার বাড়ির ওই ফ্ল্যাটে যায়। সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জেসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার দুই হাতে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১০

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১১

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১২

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৩

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৪

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৫

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৬

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৭

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৮

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৯

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

২০
X