কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর ধোলাইখালে ধসে পড়ল সড়ক

রাজনীতে ধসে পড়ল সড়ক। ছবি : কালবেলা
রাজনীতে ধসে পড়ল সড়ক। ছবি : কালবেলা

রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে সম্প্রতি সংস্কার শেষ হওয়া একটি সড়কের অংশ ধসে পড়েছে। ওয়াসার পুরোনো পানির পাইপে লিকেজের কারণে মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশে মেরামতকাজ শুরু হয়েছে এবং কাজ শেষে সড়কে যান চলাচলের উপযোগী করতে প্রায় ১০ দিন লাগতে পারে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নারিন্দা মোড়–সংলগ্ন রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ড ঘেঁষা একটি অংশ দেবে গিয়ে বড়ো গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে ধসে যাওয়া অংশে ব্যারিকেড দেওয়া হয়েছে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করায় এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (১২ জুলাই) বিকেলে টানা বৃষ্টির সময় হঠাৎ সড়কের মাঝামাঝি অংশ দেবে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে আনে এবং ধসে যাওয়া অংশ ঘিরে নিরাপত্তা-ব্যবস্থা নেয়।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, রোববার বিকেল তিনটার দিকে হঠাৎ রাস্তার আইল্যান্ডের পাশের অংশ নিচে দেবে যায়। কাছে গিয়ে দেখি বড়ো একটি গর্ত তৈরি হয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার পর সোমবার ডিএসসিসির প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতকাজ শুরু করেন।

সংস্কারকাজের দায়িত্বে থাকা ডিএসসিসির উপসহকারী প্রকৌশলী মো. তারেক হোসেন বলেন, সড়কের নিচের মাটি সরে যাওয়ায় ধসের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াসার ২০ থেকে ৩০ বছর পুরোনো পানির পাইপে দীর্ঘদিনের লিকেজের কারণে মাটি ক্ষয় হয়ে নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছিল। একপর্যায়ে সেটিই ধসের কারণ হয়েছে।

তিনি বলেন, মূল মেরামতের কাজ শেষ করতে দুই থেকে তিনদিন লাগবে। তবে কংক্রিটের কিউরিংসহ পুরো কাজ শেষ করে সড়কে সম্পূর্ণ যান চলাচলের উপযোগী করতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে। জনদুর্ভোগ কমাতে পুরো সড়ক বন্ধ রাখা হবে না। একপাশ দিয়ে যানচলাচল সচল রেখে অন্য পাশে মেরামতের কাজ চালানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়: স্কালোনি

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১১

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১২

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১৩

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৪

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৫

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

১৮

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

১৯

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X