কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ-অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা

হাসপাতালের মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ এবং অপসারণের নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘হাসপাতালের বর্জ্য নির্ধারিত ব্যবস্থাপনার মাধ্যমে যথাযথ স্থানে অপসারণ করতে হবে।’

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় গ্রিন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ এবং পরবর্তীতে তা অপসারণের সঠিক নিয়ম মানতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে।’

এ ছাড়া ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশন সবসময় সতর্ক রয়েছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, ‘এ বিষয়ে ডিএনসিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। কোনো অনিয়ম হলে ডিএনসিসি ব্যবস্থা গ্রহণ করবে। কেউ যদি এই হাসপাতালে কোনো অনৈতিক কাজ করতে চায়, তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

প্রশাসক আরও বলেন, ‘এখানে ভালো চিকিৎসক আছে। যদি আরও প্রয়োজন হয়, তাহলে উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে সহযোগিতা করবে। হাসপাতাল থাকবে হাসপাতালে মতো, আর সেবা থাকবে সেবার মতো। হাসপাতাল যত ভালো কাজ করবে, উত্তর সিটি করপোরেশন পাশে থাকবে। দলমত নির্বিশেষে এলাকার সবাই এ হাসপাতাল সুন্দর ও ভালো পরিবেশে সঠিক চিকিৎসা পাবে। এ হাসপাতালে যেন সঠিক পরীক্ষা-নিরীক্ষা মাধ্যমে দ্রুত এবং সুস্থ চিকিৎসা পায় এলাকার জনগণ, সেদিকে খেয়াল রাখবে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ট্রাম্পের পাশে বসে ফাইনাল দেখবেন স্পেনের প্রধানমন্ত্রী

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে কিয়েভ

আবু সাঈদ-ওসমান হাদীর স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জলবায়ুর জন্য বড় হুমকি ফুটবল বিশ্বকাপ: গবেষণা

ব্যাপক ঝড়-বৃষ্টি হলেও আছে ভ্যাপসা গরমের আভাস

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা করছে চেক সরকার

আগস্টেই ১০টি বিশেষ সুবিধা নিয়ে আসছে প্রবাসী কার্ড

সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ‘বিষঝাড়া ওঝা’

১০

গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

১১

জকোভিচকে চাপ সামলানোর মন্ত্র জানালেন মেসি

১২

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

১৩

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন

১৫

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

১৬

কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন / টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কারা

১৮

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

১৯

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ নতুন শর্ত

২০
X