কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে বাসে আগুন, আটক ১

রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন।
রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন।

এবার রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রমজান পরিবহন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুরান ঢাকার তাঁতীবাজারে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ও কাকলি এলাকায় রাত ৮টা ৮ মিনিটে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

তাঁতীবাজার মোড়ে দিশারি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

অপরদিকে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে এ দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X