কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বর্জনে ছাত্রদলের লিফলেট বিতরণ 

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদল। ছবি : কালবেলা
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদল। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ও ফজলুল হক মুসলিম হল প্রাঙ্গণে ও বঙ্গবাজার সরকারি কর্মচারী হাসপাতাল এবং চানখাঁরপুল এলাকায় লিফলেট বিতরণ ও নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, কবি জসীমউদদিন হল ছাত্রদলের সহপ্রচার সম্পাদক মেহেদী হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দি, সহসভাপতি পিয়াল হাসান, সহসভাপতি শাহাদাত হোসেন মানিক, তেজগাঁও কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, সহসাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, মাহিন হাসান, মহিবুল্লাহ মণ্ডল সিহাব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহনাট্যবিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X