কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

বেরসিক মেট্রোরেল!

মঙ্গলবার হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশনে ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’ লেখা একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়। ছবি : সংগৃহীত
মঙ্গলবার হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশনে ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’ লেখা একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়। ছবি : সংগৃহীত

আজ পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস। প্রেমিক-প্রেমিকাদের হাতে হাতে ফুল থাকবে—এটাই স্বাভাবিক। দিবসটি ঘিরে মেট্রোরেলের বেঞ্চে ফুল নিয়ে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করবে হয়তো এমন কল্পনা করেছিলেন অনেকেই। কিন্তু কে জানতে বিশেষ দিনের একদিন আগে ফুলের ওপর নিষেধাজ্ঞা দিবে মেট্রোরেল কর্তৃপক্ষ!

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশনে ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’ লেখা একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

তবে প্রেম যে মানে না কোনো বাঁধা। নিষেধাজ্ঞার মধ্যেই হাতে ফুল নিয়ে কয়েকজনকে স্টেশনের ভেতর দেখা গেছে। যাত্রীদের অনেকেই কৌতূহলে দেখছেন ট্রেনে ফুল নিয়ে না ওঠার নোটিশ।

কেউ কেউ আবার বলছেন, ‘ট্রেনের পরিবেশ নষ্ট না করার বিবেচনায়ই হয়ত নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।’

এর আগে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত কারওয়ানবাজার স্টেশনে কাঁচা শাকসবজি ও মাছ-মাংস নিয়ে মেট্রোরেলে প্রবেশে নিষেধ করে নোটিশ টানানো হয়। সেখানে বলা হয়, কাঁচা শাকসবজি, মাছ ও মাংস পরিবহন নিষেধ।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করা হয়। পরে সময় ২০২৩ সালের ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ১৬টি স্টেশনের সবগুলো থেকেই যাত্রী ওঠা-নামা করে।

সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে। এদিকে এবারই প্রথম মেট্রোরেলে করে বইমেলায় আসার সুযোগ পাচ্ছেন গ্রন্থানুরাগীরা।

যাত্রীর চাপ বাড়ায় ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট বিরতিতে ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X