রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেল চলাচল স্বাভাবিক 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্প কর্মসূচির কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল আবার স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি জানান, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প কর্মসূচিতে অংশ নেওয়া প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নির্ধারিত সময় শেষে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, সরকারি ছুটির দিন হলেও ডিএমটিসিএলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মেট্রোরেল চলাচল করছে। সে অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল সূত্র জানায়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের জন্য নির্ধারিত সময়সূচিই এদিন অনুসরণ করা হচ্ছে। যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করে যাত্রা সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, নিয়মিত দিনে (শুক্রবার ব্যতীত) সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত যে কোনো স্টেশন থেকে সিঙ্গেল জার্নি টিকিট কেনা এবং এমআরটি বা র‍্যাপিড পাস টপ-আপ করা যায়। নির্ধারিত সময় শেষে সব টিকিট অফিস ও মেশিন বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X