কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৩:৪৬ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে শিলাবৃষ্টি। ছবি : কালবেলা
রাজধানীতে শিলাবৃষ্টি। ছবি : কালবেলা

সকাল থেকেই চৈত্রের খরতাপে পাওয়া যাচ্ছিল গ্রীষ্মের তাপ। জনমনে ছিল অস্বস্তি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপের সঙ্গে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। তারপরই ঝুম বৃষ্টি।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজধানীজুড়ে নামে স্বস্তির বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে শিলা পড়তেও দেখা গেছে।

তবে হঠাৎ এই বৃষ্টি প্রকৃতির মাঝে স্বস্তি আনলেও ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককেই। বর্ষাকাল না হওয়ায় ছাতা নিয়ে বের হননি বেশিরভাগ লোকই। ফলে বৃষ্টিতে কাকভেজা হতে হয়েছে পথচারীদের।

বৃষ্টির ফলে রাজধানীতে দেখা দিয়েছে তীব্র যানজটের। পৌনে ৪টা পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময়েও থামেনি বৃষ্টি।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা বিভাগের অনেক জায়গায় রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X