বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৮:০৯ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার বর্ষপূর্তিতে বরিশালে বর্ণাঢ্য আয়োজন

বর্ণাঢ্য আয়োজনের বরিশালে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : কালবেলা
বর্ণাঢ্য আয়োজনের বরিশালে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : কালবেলা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে কালবেলার এক বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

‘এগিয়ে রাখে কালবেলা’ স্লোগানে নবযাত্রার এক বছর পূর্তি উৎসবে বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতারা অংশ নেন।

বরিশাল প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বেলায়েত বাবলু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার। সার্বিক সহযোগিতায় ছিলেন কালবেলার বরিশাল জেলা প্রতিনিধি জে আই জুয়েল।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারুকদার মো. ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সাইদুর রহমান রিন্টু, মাহাবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আলম রায়হান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার রুনা লায়লা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশ ও জাতির মেরুদণ্ড হচ্ছে সাংবাদিকতা। আর কালবেলা তার স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য বুকে লালন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। কালবেলা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের একটি সংবাদমাধ্যম। অতি অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি সব শ্রেণির পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে।

এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে কালবেলার বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X