বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

চমেকে ১০ চর্ম রোগ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল বৃহত্তম চট্টগ্রামের একমাত্র নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান। এখানে প্রতিনিয়তই থাকে রোগীর চাপ। রোগী ভর্তি থাকে শয্যার চেয়ে দ্বিগুণ পর্যন্ত। ফলে ভর্তিকালীন এবং ছাড়পত্র দেওয়ার সময় রোগীর যথাযথ কাউন্সেলিং করার সুযোগ কম থাকে। রোগীরাও ওষুধ ও রোগ নিয়ে পড়ে যান বিভ্রান্তিতে।

তবে এবার চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো ভর্তি রোগী ও ছাড়পত্র পাওয়া রোগীর জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। দেওয়া হচ্ছে চর্মবিষয়ক ১০টি রোগের ব্যতিক্রমী পরামর্শ বার্তা। এতে আছে রোগ নিয়ে বিশেষ বর্ণনা ও পরবর্তী সময়ে প্রয়োজনীয় করণীয়। এসব পরামর্শ বার্তা সংশ্লিষ্ট রোগীদের সরবরাহ করা হবে। সঙ্গে দেওয়া হচ্ছে ওষুধ ব্যবহারে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ কাগজ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে উদ্যোগটি চালু করা হয়। পরামর্শ বার্তা তৈরিতে সহায়তা করেছে অপসোনিন ফার্মাসিউটিক্যালস।

উল্লিখিত ১০টি চর্ম রোগ হলো স্ক্যাবিস, ডার্মাটোফাইটোসিস (দাদ), শ্বেতী, সোরিয়াসিস, এপিডার্মোলাইসিস বুলোসা সিসপ্লেক্স (বংশগত ত্বকের রোগ, সামান্য ঘর্ষণ-চাপে ফোস্কা ও ক্ষত তৈরি হয়, এটি শিশুদের মা-বাবার জন্য গুরুত্বপূর্ণ বার্তা), অ্যাটোপিক ডার্মাটাইটিস (একজিমা, ত্বকের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ), লুপাস ইরাইথেমাটোসাস, কুষ্ঠরোগ, ইকথিওসিস ভালগারিস (বংশগত ত্বকের রোগ), পেমফিগাস ভালগারিস রোগ (শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার তারতম্যের কারণে সুস্থ ত্বকের কোষে ফোস্কা তৈরি হওয়া)।

চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল মাওলা বলেন, জনবল সংকটসহ নানা রোগী ভর্তিকালীন ও ছাড়পত্র দেওয়ার সময় রোগ সম্পর্কে অনেক সময় অনেক জরুরি বার্তা জানানোর সুযোগ হয় না। জানালেও তাদের মনে থাকে না। তাই চর্মবিষয়ক ১০টি রোগ বিষয়ে বিশেষ পরামর্শ বার্তা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এখানে প্রতিটি রোগ বিষয়ে সম্যক ধারণা, পরবর্তী করণীয়, ওষুধ সেবনমাত্রা ও ক্রিম ব্যবহারের নিয়মাবলি, রোগের পার্শ্বপ্রতিক্রিয়া, রোগবান্ধব খাদ্যাভ্যাস গড়ে তোলা, রোগ থেকে রক্ষার উপায়, চর্ম রোগ বিষয়ে সচেতনতা ও স্বাস্থ্যবিধিসহ নানা বিষয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আমরা মনে করি, রোগীরা এসব বার্তা থেকেও রোগ বিষয়ে সতর্কতা, সচেতনতা ও প্রয়োজনীয় পরামর্শ পাবেন।

জানা গেছে, চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগে বর্তমানে অন্তঃবিভাগে শয্যা আছে ২০টি। এখানে প্রতিদিন বহির্বিভাগে টিকিট কেটে চিকিৎসা গ্রহণ করেন প্রায় ৫০০ জন। চমেক হাসপাতালে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মানুষ চিকিৎসা নেন। এখানে চর্ম রোগের ছত্রাকজনিত সংক্রমণ (ফাঙ্গাল ইনফেকশন), ঘা-পাঁচড়া, ব্যাকটেরিয়াঘটিত রোগ (জীবাণুজনিত), ব্রণ, অ্যাকজিমা, ভাইরাস, প্যাপিউলো স্কোয়ামাস, কানেক্টিভ টিস্যু (যোজক কলা), ব্যুলাস, শ্বেতি, আর্সেনিক, কুষ্ঠসহ ১৪ ধরনের চর্মরোগের চিকিৎসা দেওয়া হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X