চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শাহ আমানত বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ মালামাল জব্দ

জব্দ আমদানি নিষিদ্ধ মালামাল। ছবি : কালবেলা
জব্দ আমদানি নিষিদ্ধ মালামাল। ছবি : কালবেলা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে অন্তত ৪ লাখ টাকার আমদানি নিষিদ্ধ মালামাল জব্দ করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১১টার সময় কাস্টম হলে অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করে বিমানবন্দর, এনএসআই ও শুল্ক গোয়েন্দা।

মালামালগুলোর মধ্যে রয়েছে ৫ কার্টন বিদেশি সিগারেট (মন্ড), ৬টি মোবাইল ফোন, ১২ পিস বিউটি ক্রিম এবং ১টি ল্যাপটপ। যার আনুমানিক মূ্ল্য ৪ লাখ টাকারও বেশি।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮-এ আসা মোহাম্মদ গিয়াস উদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে কাস্টমস হলে বিমানবন্দর এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা কর্তৃক যৌথ অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করা হয়েছে, যা আমদানি নিষিদ্ধ। মোহাম্মদ গিয়াস উদ্দিনের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় সিগারেট, ল্যাপটপ, বিউটি ক্রিম ও মোবাইল ডিএম মূলে আটক করা হয়েছে।

ওই যাত্রীর আগের রেকর্ড না থাকায় পাসপোর্ট নোট করে গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার সিগারেট, ল্যাপটপ, বিউটি ক্রিম ও মোবাইল ফোন বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

বিশ্ব পরিবেশ দিবস আজ

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

আজকের নামাজের সময়সূচি

১০

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১২

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

১৩

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

১৪

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

১৫

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

১৬

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

১৭

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

১৮

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

১৯

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

২০
X