মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সবাইকে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : বাবর

লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত 
লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বর্তমান সময়টা তথ্যপ্রযুক্তির। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। না হলে বর্তমানে কঠিন প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। সবাইকে ভালোভাবে পড়াশোনা করে নিজ নিজ যোগ্যতায় এগিয়ে যেতে হবে।

শনিবার (৮ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বাবর বলেন, সামনে আমাদের একটা বড় সুযোগ আসতে পারে। সেই সুযোগটা ক্ষমতায় যাওয়ার। সেই আশার জায়গাটা যেন আমরা নষ্ট না করি। তবে আমরা ক্ষমতায় যাবো এটা নিশ্চিতভাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আমাদের আশা তো রাখতেই হবে। সেই জন্য আপনাদের দায়িত্বশীল ও শিষ্টাচার আচরণ করতে হবে।

তিনি বলেন, দলের শৃঙ্খলা পরিপন্থি কিছু করা যাবে না। এই জায়গাটাতে আমাদের ঠিক থাকতে হবে। শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে কারো ছাড় নেই। এমনকি আমাকেও ছাড় দেওয়া হবে না। সবারই রুজি দরকার, এর মানে এই নয়- আমরা যা খুশি তা করব। হালালভাবে ন্যায্যতার ভিত্তিতে যেটুকু করা যায় সেটুকু করবেন। আমার যতটুকু সহায়তা করা সম্ভব তার সবটুকুই আমি আপনাদের জন্য করব।

তিনি আরও বলেন, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ কিছু দল আগামী নির্বাচন বানচালের চক্রান্ত শুরু করছে, কিন্তু তারা কিছুতেই সফল হতে পারবে না, ইনশাআল্লাহ। আপনারা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় এবং পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম ভিপির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন ও সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক পৌর মেয়র মাহবুবুন্নবী সেখ, বিএনপি নেতা ইমরান খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১০

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

১১

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১২

আইনজীবী বারে হামলা

১৩

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৪

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৫

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৬

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৯

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২০
X