চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবীরা দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড ছিলেন : চসিক মেয়র

শহীদ বুদ্ধিজীবী দিবসে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
শহীদ বুদ্ধিজীবী দিবসে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

একাত্তরে যেসব বুদ্ধিজীবীকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে, তারা দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন বুদ্ধিজীবীরা; যারা ছিলেন দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড।

শহীদ বুদ্ধিজীবী দিবসে রোববার (১৪ ডিসেম্বর) নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, শহীদুল্লা কায়সার, জহির রায়হান, ডা. আব্দুল আলিম, গোবিন্দচন্দ্রসহ অনেকে প্রাণ দিয়ে দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড গঠনের দায়িত্ব পালন করছিলেন। তাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তবে স্বাধীনতার আদর্শ-ন্যায্যতা, সাম্য, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার আজও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

মেয়র আরও বলেন, লক্ষ রাখতে হবে, আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। বিগত নির্বাচনের ইতিহাস দেখায়, জনগণ বহু বছর সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোটের অভিজ্ঞতা পায়নি। এবার তারা উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।

ডা. শাহাদাত বলেন, শহীদরা স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। আমরা যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ চাই, তবে হারানো অধিকার পুনরুদ্ধার করতে হবে। ভোটারের অংশগ্রহণ এবং আমার ভোট আমি দেব চর্চার পুনর্জাগরণ এ সময়ে প্রয়োজন।

শ্রদ্ধা নিবেদনের সময় মেয়রের সঙ্গে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X