চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত

মনোরেলের মাধ্যমে চট্টগ্রাম নগরীকে যানজটমুক্ত করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম শহরকে দেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান করতে হবে। এজন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান।

মেয়র জানান, এ বিষয়ে এরই মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হয়েছে। পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদনের আলোকে মনোরেলের ডিপো গড়ে তোলা হবে। সব সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নগর ভবনে অনুষ্ঠিত সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন প্রকল্পের অগ্রগতি ও করণীয় বিষয়ে আলোচনা করেন।

এ সময় গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, আবু সাদাত তৈয়ব এবং দ্য আরব কন্ট্রাক্টরসের প্রকৌশলী এমডি লুবনা শাটলা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আরব কনস্ট্রাকশন লিমিটেড মনোরেল প্রকল্পের পাশাপাশি বৃহৎ পরিসরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X