চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বন্দর বছরে ৭২০ কোটি টাকা দিচ্ছে চাঁদাবাজদের, অথচ কর দেয় না’

চট্টগ্রামে এক গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামে এক গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জরিপ অনুযায়ী বন্দর বছরে ২৬৪ কোটি টাকার কর দেওয়ার কথা। সেখানে তারা দিচ্ছে মাত্র ৪৫ কোটি। অথচ তারা বলে দৈনিক দুই থেকে আড়াই কোটি টাকা তারা চাঁদাবাজদের দেয়। বছরে ৭২০ কোটি টাকা তারা চাঁদাবাজদের দিচ্ছে। অথচ আমার ন্যায্য যে হোল্ডিং ট্যাক্স (পৌর কর) সেটা তারা দিতে চায় না।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে একটি গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম অঞ্চলে ডেঙ্গু-চিকুনগুনিয়া সংক্রমণ পরিস্থিতি বোঝা ও ভবিষ্যৎ জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় যথাযথ উদ্যোগ নেওয়ার লক্ষ্যে এসপেরিয়া হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন যৌথভাবে গবেষণাটি করেছে।

মেয়র বলেন, বন্দর আমাদের বিশেষ একটি গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে টাকাগুলো নয়ছয় হয়ে যাচ্ছে। তারা অনর্থক টাকা নষ্ট করে। তারা এমন এমন ব্যাংকে টাকা রেখেছে গত ১৬ বছরে— এ টাকাগুলো হাওয়া হয়ে গেছে। অথচ ন্যায্য হোল্ডিং ট্যাক্স দিতে তাদের অনেক কষ্ট হয়ে যায়। কাজেই আমি মনে করি সবার জায়গা থেকেই দায়িত্ব পালন করতে হবে।

ডা. শাহাদাত বলেন, আমাদের সিটি করপোরেশনের অধীনে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। মাসে ৮ কোটি টাকা শিক্ষা খাতে অতিরিক্ত ব্যয় করতে হয়। বছরে প্রায় ৯৬ কোটি টাকা এ খাতে ব্যয় করতে হয়। দুঃখের বিষয়, যাদের কাছ থেকে ট্যাক্স পাওয়ার কথা, তাদের কাছ থেকে তা পাচ্ছি না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. জসিম উদ্দিন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এ সাত্তার, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইবরাহিম চৌধুরী প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X