চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ১৮ ডিসেম্বর

চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

কানাডা, তুরস্ক, থাইল্যান্ড, পাকিস্তানসহ দেশ-বিদেশের সাত শতাধিক খ্যাতনামা চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। এ সম্মেলনে চিকিৎসাবিষয়ক ৭০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের উদ্যোগে আগামী ১৮ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ সম্মেলন হবে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলনের কো-চেয়ারম্যান ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং ডিরেক্টরেট জেনারেল অব মেডিকেল এডুকেশনের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসাইন।

এ ছাড়া সম্মেলনে অংশ নেবেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এমএ ফয়েজ, মেডিসিন বিভাগের গবেষক অধ্যাপক ডা. রোবেদ আমিন, কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্তসহ দেশ-বিদেশের বহু চিকিৎসক ও গবেষক। তারা চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন অজানা ও সমসাময়িক বিষয় তুলে ধরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X