‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই টন জাটকা গেল এতিমখানায়

জব্দ করা জাটকা। ছবি : কালবেলা
জব্দ করা জাটকা। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফ্রিজিং কাভার্ড ভ্যানভর্তি আড়াই টন জাটকা ইলিশ জব্দ করেছে যৌথ বাহিনী। জব্দ করা ঝাটকা ইলিশের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। আইনি প্রক্রিয়া শেষে জাটকাগুলো স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় উপজেলা মৎস দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন ভাটিয়ারী শাখা এবং বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।

সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে জাটকা ইলিশ সংগ্রহ করে ফ্রিজিং কাভার্ডভ্যানে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন ভাটিয়ারী শাখার কর্মকর্তাদের সহায়তায় ওই কাভার্ডভ্যানটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ২.৫ টন জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, জাটকা বেচা-বিক্রি ও বহন সম্পূর্ণ নিষিদ্ধ। বিকেলে জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১০

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১১

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১২

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৩

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৪

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৬

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৭

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৮

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৯

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২০
X