রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৬:০৪ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অপহৃত ৩ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার ৩ অপহরণকারী। ছবি : কালবেলা
গ্রেপ্তার ৩ অপহরণকারী। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাউজানে অপহৃত ৩ বছরের শিশু নাবিলা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাউজান থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বৈজ্জ্যাখালী গেট সংলগ্ন সেন্টমার্টিন ক্লাবের পূর্ব পাশে নিজ বাসার সামনে সমবয়সী শিশুদের সাথে খেলা করছিল নাবিলা আক্তার। এ সময় একটি সিএনজিযোগে তাকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাতনামা অপহরণকারীরা।

ঘটনার পর নাবিলা আক্তারের পিতা রাউজান থানায় ডায়েরি করেন। পরে এক অপহরণকারী নাবিলার পিতার মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

নাবিলার পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়।

পরে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে মো. রুবেল (৪৫), মো. জাহেদ (২৬) ও মুনসুর আলম (৩২) নামের তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। তাদের হেফাজত থেকেই অপহৃত শিশু নাবিলা আক্তারকে উদ্ধার করা হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাউজান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা/বিএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X