চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নির্যাতন-নিপীড়নে বিএনপির আন্দোলন দমবে না : নোমান

চট্টগ্রামে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা

এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করতে হবে। শত নির্যাতন-নিপীড়নে আন্দোলন দমাতে পারবে না বলে মন্তব্য করেছেন ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, এই আন্দোলনে তরুণ-যুবকদের এগিয়ে আসতে হবে। আমরা থেমে যাব না। আরও সুসংগঠিত হয়ে লড়াই চালিয়ে যাব এবং আন্দোলন আরও জোরদার হবে। নির্যাতিত জনগণের স্লোগানই হচ্ছে- ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা এলাকায় এলাকায় প্রত্যেক ওয়ার্ডে ইফতার মাহফিল করছি। এটা অব্যাহত থাকবে। আমরা এগিয়ে যাব। দেশে দ্রব্যমূল্য আকাশচুম্বী। এখান থেকে মুক্তি পেতে হলে সরকারের বিরুদ্ধে লড়াইয়ের বিকল্প নেই। যেমন ঐক্যবদ্ধভাবে আমরা একাত্তর সালে লড়াই করেছিলাম সেই রকম আবারও ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে শামিল হব ইনশাআল্লাহ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া মিল্টনের উদ্যোগে ও সহযোগিতায় চট্টগ্রাম-৩ সংসদীয় আসনের নেতাকর্মীদের নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরীর হালিশহরের গ্র্যান্ড তাসফিয়া কনভেনশন হলে অনুষ্ঠিত ইফতারে বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন এবং স্থানীয় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের আগে খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীর জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ বর্তমানে কঠিন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যে উদ্দেশে ’৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তা জলাঞ্জলি ও পদদলিত করে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা দখল করেছে।

ইশরাক হোসেন বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নেতৃত্বে মুক্তির অপেক্ষায় রয়েছে দেশের জনগণ। এই সরকার সারা দেশে গ্রামে-গঞ্জে আমাদের মা-বোনদের পর্যন্ত নির্যাতন করেছে। যারা রাজনীতি করেন না এমন লোকজনকেও ধরে মিথ্যা মামলায় জেল ও রিমান্ডে নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা সবাইকে নিয়েই নিজেদের অধিকার আদায় করতে হলে জনগণের জন্য যত ত্যাগ স্বীকার করা দরকার, রক্ত দেওয়া দরকার সব মেনে নেব। রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই সরকারকে পতন ঘটাব। প্রতিবাদের মাধ্যমে রুখে দাঁড়াতে হবে। আমরা থেমে থাকতে পারি না। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব। সেজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে লড়াই চালিয়ে যেতে হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে। কারণ এই সরকার দেশ-বিদেশে সর্বত্র প্রত্যাখ্যাত হয়েছে। তাদের হাতে সময় বেশি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X