কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্সেল পণ্য কিনে পেতে পারেন গাড়ি

মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ শুরু করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। এই সিজনে মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ক্রেতারা গাড়ি ফ্রি পেতে পারেন।

এ ছাড়াও আছে লাখ লাখ টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা।

বুধবার (৯ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্সেলের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান এবং মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক (উত্তর) ইনচার্জ কুদরত-ই খুদা, দক্ষিণের ইনচার্জ নূরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা প্রমুখ।

মার্সেল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল এখন দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। মার্সেল ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে আন্তর্জাতিকমানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি বছরব্যাপী নানা ধরনের সুবিধাও দিয়ে থাকে। এরই অংশ হিসেবে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর আওতায় মার্সেল পণ্যের ক্রেতাদের গাড়ি ফ্রি পাওয়ার সুযোগসহ লাখ লাখ টাকার নিশ্চিত উপহার দিচ্ছে মার্সেল।

অনুষ্ঠানে ডিজিটাল ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান। তিনি বলেন, সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন। ইতোমধ্যে ক্যাম্পেইনের ২০টি সিজন বেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই প্রেক্ষিতে শুরু করা হয়েছে সিজন-২১। আগের মতো ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনও শতভাগ সফল হবে বলে আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে জানানো হয়, সিজন-২১ চলাকালীন ক্রেতারা দেশের যে কোনো মার্সেল পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট পণ্যের বারকোড নম্বর ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে মার্সেলের কাছ থেকে ফিরতি এসএমএস-এর মাধ্যমে ক্রেতারা পেতে পারেন গাড়িসহ লাখ লাখ টাকার নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট মার্সেল শোরুম কর্তৃপক্ষ ক্রেতাদের প্রাপ্য উপহার বুঝিয়ে দিবে।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তুলছে মার্সেল। সেজন্য দেশব্যাপী চলছে ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলাকালীন পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যে কোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই গ্রাহকদের নানান সুবিধা দিচ্ছে মার্সেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X