কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবি ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

এআইইউবি ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই। ছবি : সংগৃহীত
এআইইউবি ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই। ছবি : সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন (বিবিএফ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের তরুণ বাস্কেটবল খেলোয়াড়দের একাডেমিক শিক্ষা ও বাস্কেটবল খেলার দক্ষতা উন্নয়নে একত্রে কাজ করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সোমবার (২৭ জানুয়ারি) এআইইউবি ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ড. শামীম আকা নওয়াজ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.), এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুর রহমান, প্রক্টর ড. মনজুর এইচ খান এবং এআইইউবি ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের অধীনে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এডুকেশন পার্টনার হিসেবে শিক্ষা সহায়তা প্রদান করবে এআইইউবি।

উল্লেখ্য, এআইইউবি এডুকেশন পার্টনার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনকে শিক্ষা সহায়তা প্রদান করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X