কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩২ উদযাপন

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩২ উদযাপন। ছবি : সংগৃহীত
এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩২ উদযাপন। ছবি : সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) উদ্যোগে ‘এআইইউবি বৈশাখী উৎসব ১৪৩২’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়। বাঙালির প্রাণের এই উৎসবকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রঙে ও বাঙালি ঐতিহ্যে মেতে ওঠে।

পহেলা বৈশাখের এ আয়োজনে ছিল বাউল গান, লোকসংগীত, ব্যান্ড পারফরম্যান্স, নাগরদোলা, গ্রামীণ মেলা এবং এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৈশাখী উৎসব ১৪৩২ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, মিনার রহমান, তাহসান এবং প্রীতম হাসানের সংগীত পরিবেশনা। উৎসবে শিক্ষার্থীদের উদ্যোগে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরা হয় বাহারি স্টল ও প্রদর্শনীর মাধ্যমে। মেলায় স্থান পায় দেশীয় খাবার, হস্তশিল্প, মাটির খেলনা, পাটজাত পণ্য এবং লোকজ ঐতিহ্যবাহী সামগ্রী।

শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ষবরণ উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণ বর্ণিল করা হয় আলপনায় এবং তৈরি করা হয় পহেলা বৈশাখের বিভিন্ন মোটিফ।

বৈশাখী উৎসব ১৪৩২-এর শুভ উদ্বোধন করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এআইইউবির শিক্ষার্থীরা।

এআইইউবি বাংলা নববর্ষকে কেন্দ্র করে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে নিয়মিতভাবে এমন আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X