কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে যাত্রা শুরু করল অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার

অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধনকালে অতিথিরা। ছবি : সংগৃহীত
অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধনকালে অতিথিরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশে যাত্রা শুরু করল ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার। অ্যাপোলো হাসপাতালের সিইও নবীন ভি-এর হাত ধরে এটির যাত্রা শুরু হলো।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে যমুনা ফিউচার পার্কে তাদের নিজস্ব ইনফরমেশন সেন্টারে এ সেন্টারের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএস গুরু প্রসাদ (অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল সেলস গ্রুপ রেভিনিউ টিম, অ্যাপোলো হাসপাতাল, চেন্নাই)।

এই নতুন ইনফরমেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশি রোগীরা এখন থেকে পাবেন- সহজে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ভিসা ইনভাইটেশন লেটার প্রদানের সুবিধা, ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যান ও মেডিকেল গাইডলাইন, চিকিৎসা ব্যয়ের ধারণা।

এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে, দেশবাসী এখন থেকে খুব সহজেই পাবেন অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের সর্বাধুনিক চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X