কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সমঝোতা স্মারক স্বাক্ষর ও এডাস্ট-এসডিআইয়ের ল্যাংগুয়েজ সেন্টার উদ্বোধন

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ-এর স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া-এর স্কিলস ডেভলপমেন্ট ইনস্টিটিউটের মধ্যে মঙ্গলবার (২৮ অক্টোবর) একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশের স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের চিফ অপারেটিং অফিসার সোয়েব সাজ্জাদ খান এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া-এর স্কিলস ডেভলপমেন্ট ইনস্টিটিউটের কান্ট্রি ডিরেক্টর এস. এম আব্দুর রব।

এই অংশীদারত্বের লক্ষ্য হলো রাশিয়ান ভাষা এবং অন্যান্য পেশাগত দক্ষতা প্রদান করে শিক্ষার্থী, পেশাদার এবং আগ্রহী লার্নারদের জন্য শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের সুযোগ তৈরি করা, যা দুটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে এবং যোগাযোগ, কর্মসংস্থান এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া উন্নত হবে।

এ সময় এডাস্ট-এসডিআইয়ের ল্যাংগুয়েজ সেন্টার উদ্বোধন করেন অতিথিরা। এই ল্যাংগুয়েজ সেন্টার এর মাধ্যমে ৫টি ভাষাসহ জাপানিজ ভাষায় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে। ইলিশ ফর ওয়ার্ক গত আগস্ট মাস থেকে কার্যক্রম শুরু হয়েছে। বাকি ভাষাগুলো দেশে ও বিদেশে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষার মাধ্যমে দক্ষতা অর্জনে এই ল্যাংগুয়েজ সেন্টার কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব শামসুল আলম লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও এসডিআই এর আন্তর্জাতিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামসুল আরিফিন সোহেল এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া-এর সরদার ইরিনা ও সরদার নওয়াজিশ।

এই অংশীদারত্ব সম্পর্কে চিফ অপারেটিং অফিসার সোয়েব সাজ্জাদ খান বলেন, ‘এই এমওইউ আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। রাশিয়ান ভাষা এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে তারা বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজারে আরও বেশি প্রতিযোগিতা করার সুযোগ পাবে। এটি উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনকে শক্তিশালী করবে।’

কান্ট্রি ডিরেক্টর এস. এম আব্দুর রব বলেন, ‘স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার-এর সঙ্গে এই সহযোগিতা আমাদের বৈশ্বিক শিক্ষামূলক আউটরিচকে প্রসারিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা বিশ্বাস করি এই যৌথ কর্মসূচি বাংলাদেশের তরুণদের ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান হবে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X