কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০১:০৩ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

উইটনে ‘ইসলামী স্টাডিজ প্রজেক্ট এক্সিবিশন’

উইটনে ‘ইসলামী স্টাডিজ প্রজেক্ট এক্সিবিশন’

দেশে প্রথমবারের মতো ইসলামী স্টাডিজ প্রজেক্ট এক্সিবিশনের আয়োজন করেছে উইটন ইন্টারন্যাশনাল স্কুল। সম্প্রতি প্রতিষ্ঠানটি আয়োজিত এ প্রদর্শনীতে চারটি ক্যাম্পাসের এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীরা গবেষণাভিত্তিক ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে ইসলামকে একটি জীবন্ত জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে তুলে ধরে। প্রজেক্টগুলোর মধ্যে ছিল ‘আল্লাহর মহিমান্বিত সৃষ্টি’, ‘ইসলামের পাঁচ স্তম্ভ, ‘সালাত, ‘যাকাত, ‘হজ’, ‘লুকমান (আ.) এর হিকমাহ’ ও ‘জমজম কূপের ইতিহাস’—যা ধর্মীয় জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে উপস্থাপিত হয়।

আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ভাইস প্রিন্সিপাল সাইদা মীরা তাবাসসুম। সহযোগিতায় ছিলেন পারভীন কাদর, মোহসিনা নিশাত শারমিন, সাইদা নাঈম ও আল-কুরআন কো-অর্ডিনেটর মুফতি মাসুম বিল্লাহ।

আরবি ও আল-কুরআন কো-অর্ডিনেটর মাওলানা মাসুম বিল্লাহ বলেন, ‘ইসলাম শুধু নামাজ বা রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকর নির্দেশনা প্রদান করে।’

প্রধান সমন্বয়ক ও ভাইস প্রিন্সিপাল সাইদা মীরা তাবাসসুম বলেন, আমরা কৃতজ্ঞ আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদের এই মহৎ উদ্যোগ সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। তিনি আরও বলেন, আমরা চেয়েছি শিশুদের শেখাতে যে—ইসলাম কেবল আচার নয়; বরং চিন্তা, অনুসন্ধান ও মানবতার ধর্ম।

প্রিন্সিপাল ও ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ জামান বলেন, ইসলামী স্টাডিজ শুধুমাত্র একটি ধর্মীয় বিষয় নয়—এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধানের অধ্যয়ন। আমরা ইসলামকে পড়াই গবেষণাভিত্তিক ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে, যেমনভাবে বিজ্ঞান বা ইংরেজি শেখানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X