কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা। ছবি : কালবেলা
বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা। ছবি : কালবেলা

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) সফলভাবে আয়োজন করেছে ‘এম অ্যান্ড জে গ্রুপ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ কম্পিটিশন ২০২৫, পাওয়ার্ড বাই জায়ান্ট গ্রুপ’।

সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিমের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি জনাব ফারুক হাসান, বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব মোহাম্মদ নাসির। জনসংযোগ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ ৫০০ শতাধিক এরও বেশি কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি জ্ঞান, সৃজনশীলতা ও উদ্দীপনায় ভরপুর এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। এর মূল লক্ষ্য ছিল তরুণদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা। বিইউএফটিতে আগমনের পর প্রতিযোগীরা দ্বিতীয় এমসিকিউ রাউন্ডে অংশগ্রহণ করেন। সেখান থেকে ২০টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। পরবর্তী বাজার রাউন্ডে ৬টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। শেষে ৪টি দল গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়, যেখানে অনুষ্ঠিত হয় অডিও-ভিজ্যুয়াল ও র‍্যাপিড-ফায়ার রাউন্ড। ফাইনাল রাউন্ড শেষে সরকারি বিজ্ঞান কলেজ চ্যাম্পিয়ন, ঢাকা কলেজ ১ম রানারআপ, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ ২য় রানারআপ এবং সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মো. ইফতিয়াফ আহনাফ স্বচ্ছ সেরা প্রতিযোগী নির্বাচিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিকরা, যা পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিজয়ী ও অতিথিদের নিয়ে গ্রুপ ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন রানওয়ে। সহযোগিতায় ছিল বিইউএফটি হেরিটেজ ক্লাব ও বিইউএফটি কালচারাল ক্লাব। ফুকালার, হিউ টেক বিডি, রোজারি, এস অ্যান্ড ডি কেমিক্যালস, আসুটেক্স, আরএইচ কর্পোরেশন, উর্মি গ্রুপ এবং রেমেক্স এর স্পন্সরশীপে ইভেন্ট পার্টনার ছিল চ্যানেল ২৪, এবং নলেজ পার্টনার ছিল লার্নআপ। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল এটিএন বাংলা, বাংলাদেশ প্রতিদিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস, এবং রেডিও টুডে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১০

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১১

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১২

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৪

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৫

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৬

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৭

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৮

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৯

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

২০
X