কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা। ছবি : কালবেলা
বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা। ছবি : কালবেলা

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) সফলভাবে আয়োজন করেছে ‘এম অ্যান্ড জে গ্রুপ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ কম্পিটিশন ২০২৫, পাওয়ার্ড বাই জায়ান্ট গ্রুপ’।

বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিমের সহযোগিতায় অনুষ্ঠানটি সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির। জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ ৫০০ শতাধিক এরও বেশি কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি জ্ঞান, সৃজনশীলতা ও উদ্দীপনায় ভরপুর এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। এর মূল লক্ষ্য ছিল তরুণদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা। বিইউএফটিতে আগমনের পর প্রতিযোগীরা দ্বিতীয় এমসিকিউ রাউন্ডে অংশগ্রহণ করেন। সেখান থেকে ২০টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

পরবর্তী বাজার রাউন্ডে ৬টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। শেষে ৪টি দল গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়, যেখানে অনুষ্ঠিত হয় অডিও-ভিজ্যুয়াল ও র‍্যাপিড-ফায়ার রাউন্ড। ফাইনাল রাউন্ড শেষে সরকারি বিজ্ঞান কলেজ চ্যাম্পিয়ন, ঢাকা কলেজ ১ম রানারআপ, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ ২য় রানারআপ এবং সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মো. ইফতিয়াফ আহনাফ স্বচ্ছ সেরা প্রতিযোগী নির্বাচিত হয়।

আরও পড়ুন : ৬৫ টাকার ভূতুড়ে বিল করা হয় এক লাখ পঁচিশ হাজার

আরও পড়ুন : ট্রাইব্যুনাল যে রায় দিক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিকরা, যা পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিজয়ী ও অতিথিদের নিয়ে গ্রুপ ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন রানওয়ে। সহযোগিতায় ছিলো বিইউএফটি হেরিটেজ ক্লাব ও বিইউএফটি কালচারাল ক্লাব। ফুকালার, হিউ টেক বিডি, রোজারি, এস অ্যান্ড ডি কেমিক্যালস, আসুটেক্স, আরএইচ কর্পোরেশন, উর্মি গ্রুপ এবং রেমেক্স এর স্পন্সরশীপে ইভেন্ট পার্টনার ছিল চ্যানেল-২৪ এবং নলেজ পার্টনার ছিল লার্নআপ। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল এটিএন বাংলা, বাংলাদেশ প্রতিদিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস এবং রেডিও টুডে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X