কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট-২০২৫ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) যৌথ উদ্যোগে ‘ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট-২০২৫’ অনুষ্ঠিত। তরুণদের পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিতে সক্ষম করে তোলার লক্ষ্যে এই প্রোগ্রামের আয়োজন করা হয়।

এতে আগ্রহী ২০০ তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। এর মধ্যে চসিকের ৪১টি ওয়ার্ডের ৮২ জন তরুণ স্বেচ্ছাসেবী, ২০ জন সাংবাদিক এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাবের ৯৮ জন শিক্ষার্থী ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের উপসচিব ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন চসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স-পার্টনারশিপস ও কমিউনিকেশনস পরিচালক শামিমা আক্তার এবং ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।

চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন তার বক্তব্যে বলেন, ‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চট্টগ্রামের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ ধরনের উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নতুন ধারণা আনে এবং সমাজে সবার সম্পৃক্ততা বাড়ায়, যা দীর্ঘমেয়াদি পরিবেশ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘পরিবেশ সচেতন সমাজ গঠনে তরুণ নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের উৎসাহ ও নিষ্ঠা আমাদের আরও টেকসই ভবিষ্যতের আশা জোগায়।’

শামিমা আক্তার বলেন, ‘পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের আগ্রহ ও উদ্ভাবনী চিন্তা অত্যন্ত প্রয়োজনীয়। ইউনিলিভার বাংলাদেশ তরুণদের নেতৃত্বকে সমর্থন প্রদানের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনে তাদের কার্যক্রমে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেন, ‘পরিবেশ সমস্যার সমাধানে তরুণদের সম্ভাবনা সবসময় প্রবল। এই উদ্যোগ তাদের ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ও দিকনির্দেশনা প্রদান করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X