বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স পুরস্কারে ভূষিত ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে কনকা, গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী ইলেক্ট্রো মার্ট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)’ বিভাগে পুরস্কৃত হয়েছে।

সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত নবম সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিটে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছারের হাতে এ পুরস্কার তুলে দেন।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ— আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় শিল্প ও ব্যবসায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।

ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ জানায়, বৈশ্বিকভাবে সমাদৃত ইলেকট্রনিক্স ব্র্যান্ড কনকা ও গ্রির বাংলাদেশে যাত্রা শুরু হয় ইলেক্ট্রো মার্ট গ্রুপের হাত ধরে। গ্রাহকদের আস্থা, বিশ্বমানের পণ্য এবং ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিষ্ঠানটি ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে সক্ষম হয়।

গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার বলেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমাদের জন্য নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে। আগামীর প্রতিটি পদক্ষেপে এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অবিচল আস্থা ও ভালোবাসার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X