কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তরুণীদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? গবেষণায় উদ্বেগজনক তথ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

করোনার পর থেকে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের (এমআই) ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু বয়স্ক নয়, কম বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই প্রবণতা বাড়ছে। সাম্প্রতিক এক দক্ষিণ ভারতীয় গবেষণায় উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য— তরুণী ও যুবতীদের মধ্যেও হার্ট অ্যাটাকের ঝুঁকি আগের তুলনায় বেড়েছে।

কী বলছে গবেষণা?

কর্নাটকের বেঙ্গালুরুর শ্রী জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিয়োভাস্কুলার সায়েন্সেস অ্যান্ড রিসার্চ নামের একটি বেসরকারি হাসপাতাল ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৮–৪৫ বছর বয়সীদের উপর ‘প্রিম্যাচিওর হার্ট অ্যাটাক স্টাডি’ চালায়। গবেষণার অন্তর্বর্তী প্রতিবেদনে দেখা যায়—

- তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা করোনা আসার আগেই বাড়ছিল

- প্রায় ২০ শতাংশ রোগীর ক্ষেত্রে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা ধূমপানের মতো প্রচলিত ঝুঁকি ছিল না

- মোট হার্ট অ্যাটাক রোগীর মধ্যে প্রায় ৮ শতাংশ ছিলেন তরুণী ও যুবতী

- গবেষণায় অন্তর্ভুক্ত সবাই কোনো না কোনো সময় ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কেন তরুণীদের হার্ট অ্যাটাক বাড়ছে?

হাসপাতালের অধিকর্তা ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সিএন মঞ্জুনাথ বলেন, কম বয়সি নারী রোগীর সংখ্যা বৃদ্ধি চিকিৎসকদের জন্য বড় উদ্বেগের কারণ। দুই-তিন দশক আগেও এমন চিত্র দেখা যেত না। তার মতে, পারিবারিক ইতিহাস ও জীবনযাত্রার পরিবর্তন এর প্রধান কারণ।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শুভ্র বন্দ্যোপাধ্যায় জানান, সাধারণত রজঃস্বলা নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোন বেশি থাকে, যা হৃদ্‌রোগ থেকে সুরক্ষা দেয়। তাই কম বয়সে নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু বর্তমানে অনিয়মিত জীবনযাপন, মানসিক চাপ, খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে সেই সুরক্ষা ধীরে ধীরে কমে যাচ্ছে।

লাইফস্টাইল বড় কারণ

প্রবীণ কার্ডিয়োলজিস্ট ডা. ধীমান কাহালি বলেন, ধূমপান, মদ্যপান এবং অনিয়মিত জীবনযাপনের কারণে পুরুষ ও নারীর হার্ট অ্যাটাকের ঝুঁকির পার্থক্য দ্রুত কমে আসছে। এর প্রভাব পড়ছে শরীরের বিপাক প্রক্রিয়ায়, যা অকাল হার্ট অ্যাটাকের কারণ হয়ে উঠছে।

খাদ্যাভ্যাসেও ঝুঁকি

চিকিৎসকদের মতে, ভারতীয় উপমহাদেশের নারীদের মধ্যে জিনগত ও খাদ্যাভ্যাসগত কারণে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার প্রবণতা বেশি। অতিরিক্ত ময়দা, ভাজাপোড়া ও ফাস্টফুড খেলে এই ঝুঁকি আরও বাড়ে। শীতকালে রক্তনালি সংকুচিত হওয়ায় হার্ট অ্যাটাকের আশঙ্কাও বেড়ে যায়।

কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?

- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা

- ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা

- স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ব্যায়াম

- মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা

- বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক ক্লান্তি হলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া

বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনই তরুণ বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর সবচেয়ে বড় উপায়।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১০

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১১

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১২

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৩

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৪

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৫

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৬

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৭

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৮

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৯

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০
X