কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান

ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। ছবি : সংগৃহীত

২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। শনিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

সভায় ইউনিভার্সিটি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, লিয়াকত হোসেইন মোঘল এবং এস. কে. সায়েদুর রহমানকে ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে এবং ইসমাইল জবিউল্লাহকে ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা। এজিএমে সাম্প্রতিক বছরগুলোতে ইস্টার্ন ইউনিভার্সিটির উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং গবেষণা ও উন্নয়নে উৎকর্ষ অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীসহ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু বাংলাদেশের একজন খ্যাতনামা আইনজীবী। তিনি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তার নেতৃত্বে ইস্টার্ন ইউনিভার্সিটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও সুদৃঢ় অবস্থান অর্জন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, ইস্টার্ন ইউনিভার্সিটি স্থায়ী সনদপ্রাপ্ত বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা উদ্ভাবনী শিক্ষা ও গবেষণার মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান এবং একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X