কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট

রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত কনফিডেন্স সিমেন্টের গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রাম| ছবি : সংগৃহীত
রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত কনফিডেন্স সিমেন্টের গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রাম| ছবি : সংগৃহীত

নির্মাণ শিল্পে আস্থা ও সর্বোচ্চ মান নিশ্চিতকারী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশ দেশের প্রতিটি জেলায় পৌঁছানোর অঙ্গীকার নিয়ে নতুন সুবিধা চালু করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয়।

প্রোগ্রামে জানানো হয়, জার্মান ভিআরএম প্রযুক্তি ও এ-গ্রেড ক্লিঙ্কারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট দেশের সব শহর, গ্রাম ও প্রান্তে পৌঁছে দেওয়া হবে। নতুন সুবিধা পরিচালিত হবে নরসিংদীর পলাশে অবস্থিত আধুনিক ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের চেয়ারম্যান (ইমেরিটাস) ইঞ্জিনিয়ার রেজাউল করিম, কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইমরান করিম, ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া, পরিচালক সালমান করিম, মোহাম্মদ খালেদ ইসলাম, মোহাম্মদ আলমগীর কবির, চিফ এক্সিকিউটিভ অফিসার জহির উদ্দিন আহমদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেওয়াজ মোহাম্মদ ইকবাল ইউসুফ, চিফ মার্কেটিং অফিসার নাসির উল আলম সুমন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড রিসার্চ অনিন্দ্য সরকার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

এছাড়া বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও স্থপতি, সরকারি ও সামরিক কর্মকর্তা, ব্যাংক ও শিল্পপতি, ব্যবসা ও কর্পোরেট জগতের প্রতিনিধিসহ ৭ শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

চেয়ারম্যান (ইমেরিটাস) ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, ১৯৯৪ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের প্রথম বেসরকারি সিমেন্ট কারখানা স্থাপন করি। সীমিত সম্পদ ও প্রযুক্তি থাকা সত্ত্বেও আমাদের প্রকৌশলবিদ্যা, সাহস ও সততা এই চ্যালেঞ্জ গ্রহণে সহায়তা করেছে। নরসিংদীর নতুন প্ল্যান্টের মাধ্যমে আমরা দেশজুড়ে মানসম্মত সিমেন্ট পৌঁছে দেব।

কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইমরান করিম বলেন, কনফিডেন্স সিমেন্ট কেবল একটি ব্র্যান্ড নয়; এটি জাতীয় উন্নয়নের অংশ। আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছাব।

চিফ এক্সিকিউটিভ অফিসার জহির উদ্দিন আহমদ বলেন, আমাদের লক্ষ্য শুধু উৎপাদন বৃদ্ধি নয়; মান, ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা। নতুন উদ্যোগ গ্রাহক, ডিস্ট্রিবিউটর ও রিটেইল ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

চিফ মার্কেটিং অফিসার নাসির উল আলম সুমন বলেন, কনফিডেন্স সিমেন্ট ব্র্যান্ড মানে আস্থা, দায়বদ্ধতা এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেশের নির্মাণ শিল্পে আস্থা ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু করছি।

গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামের মাধ্যমে কনফিডেন্স সিমেন্ট দেশের প্রতিটি প্রান্তে পৌঁছানো, গ্রাহক ও ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং জাতীয় উন্নয়ন অভিযাত্রায় অংশগ্রহণের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১০

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১১

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১২

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৪

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৫

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৬

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৭

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৮

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৯

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

২০
X