কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ৪.০ অনুষ্ঠিত

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

বাংলাদেশের বিল্ডিং ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রি বর্তমানে কাঠামোগত পরিবর্তন, অপারেশনাল চ্যালেঞ্জ এবং নেতৃত্বের নতুন বাস্তবতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই প্রেক্ষাপটে একটি গভীর ও বাস্তবমুখী ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠিত হয়েছে বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ৪.০।

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ আয়োজিত এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ‘স্মার্ট ব্র্যান্ডস, রেজিলিয়েন্ট স্ট্রাকচারস’ থিমকে সামনে রেখে। চতুর্থ সংস্করণের এই উৎসবটি শুরু থেকেই পরিকল্পিত ছিল একটি আলোচনা-কেন্দ্রিক উদ্যোগ হিসেবে, যেখানে প্রোমোশনের পরিবর্তে গুরুত্ব দেওয়া হয় বাস্তব বাজার বোঝাপড়া, অভিজ্ঞতাভিত্তিক ইনসাইট এবং দীর্ঘমেয়াদি চিন্তাভাবনাকে।

দিনব্যাপী এই প্রোগ্রামে মোট আটটি ইনসাইটফুল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় বাংলাদেশের বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেট বাস্তবে কীভাবে কাজ করে, চাহিদা কোথায় ও কীভাবে গঠিত হয়, নেতৃত্বের সিদ্ধান্ত অপারেশনে কীভাবে প্রভাব ফেলে এবং কীভাবে স্মার্ট চিন্তা ভবিষ্যতের জন্য টেকসই ও রেজিলিয়েন্ট ব্যবসা তৈরি করে- এসব বিষয় উঠে আসে।

এই আয়োজনের মূল শক্তি ছিল বাস্তব ইন্ডাস্ট্রি ডায়ালগ। এখানে মার্কেট এক্সপ্লোরেশন, অপারেশনাল শৃঙ্খলা, লিডারশিপ ডিসিশন, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে খোলামেলা ও অভিজ্ঞতাভিত্তিক আলোচনা হয়। নির্মাতা, মার্কেটার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ডেভেলপার এবং সিদ্ধান্তগ্রহণকারীরা একত্রে বসে বাজারের বাস্তব চিত্র নিয়ে মত বিনিময় করেন।

এই ধরনের উদ্যোগকে সমর্থনের প্রেক্ষাপটে আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার খোরশেদ আলম বলেন, বর্তমান সময়ে ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে জরুরি হলো একসাথে বসে বাস্তব ও শৃঙ্খলাপূর্ণ আলোচনা করা। এই ধরনের প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন অংশীজনের মধ্যে যৌথ বোঝাপড়া তৈরি করে, যা দায়িত্বশীল সিদ্ধান্ত ও দীর্ঘমেয়াদি অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রোগ্রাম আয়োজক হিসেবে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোহাম্মদ ইলিয়াস জানান, বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ৪.০ ডিজাইন করা হয়েছে ইন্ডাস্ট্রির জন্য একটি নিরপেক্ষ ও প্র্যাকটিক্যাল স্পেস হিসেবে। যেখানে অংশগ্রহণকারীরা বাজারের বাস্তব কার্যপ্রণালি বুঝতে পারবেন এবং জানতে পারবেন কীভাবে স্মার্ট চিন্তা ও সিস্টেম্যাটিক সিদ্ধান্ত ভবিষ্যতে আরও রেজিলিয়েন্ট ফলাফল তৈরি করতে পারে।

এই আয়োজনের সঙ্গে সঙ্গে প্রকাশিত হয় বিজনেস ব্রিলিয়ানয পত্রিকার অষ্টম কিস্তি যেখানে বাংলাদেশের বিল্ডিং ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রির ছয়জন নতুন প্রজন্মের উদ্যোক্তার গল্প তুলে ধরা হয়, যারা লিগ্যাসিকে ধরে রেখে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলছে কাজ করে যাচ্ছেন।

বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ৪.০ আয়োজনের প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত ছিল পারটেক্স বোর্ড এবং আকিজবশির কেবলস। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ক্যাটাগরি পার্টনার হিসেবে পারটেক্স ডোর, আনোয়ার সিমেন্ট শিট এবং সাসোমি যুক্ত ছিল। প্রকাশনা সহযোগী হিসেবে ছিল বিজনেস ব্রিলিয়ানয। অতিথি আপ্যায়ন ও অভিজ্ঞতা সহযোগিতায় যুক্ত ছিল কাজী অ্যান্ড কাজী টি, বেকম্যানস, মোজো এবং ম্যাগি।

দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে একটি গালা ডিনারের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারীরা দিনের আলোচনাগুলো নিয়ে আরও অনানুষ্ঠানিকভাবে মত বিনিময় করেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X