কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার

ব্র্যাকনেটের সঙ্গে আইইউবিএটি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা। ছবি : কালবেলা
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা। ছবি : কালবেলা

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি শিল্প-শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ব্র্যাকনেট লিমিটেড এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

চুক্তিতে স্বাক্ষর করেন আইইউবিএটির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান এবং ব্র্যাকনেটের হেড অব অপারেশনস আরিফ হোসেন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং একাডেমিক ও প্রযুক্তিগত দক্ষতার বাস্তব প্রয়োগকে কেন্দ্র করে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরে অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চুক্তির আওতায় শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, বিভিন্ন কর্মশালা ও সেমিনারের আয়োজন এবং স্মার্ট ক্যাম্পাস ও ডাটা-ভিত্তিক প্রযুক্তিসহ আইসিটি অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ নেওয়া হবে।

ব্র্যাকনেট প্রযুক্তিগত সহায়তা, শিল্পখাতের অভিজ্ঞতা এবং মেন্টরশিপ প্রদান করবে। অপরদিকে, আইইউবিএটি একাডেমিক সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং যৌথ গবেষণা ও উন্নয়নের জন্য সম্ভাব্য ক্ষেত্র নির্ধারণে কাজ করবে।

এই অংশীদারিত্ব আইইউবিএটির শিল্প ও শিক্ষার মধ্যে সংযোগ জোরদার এবং পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে। ১৯৯১ সালে অধ্যাপক ড. আলিমুল্লাহ মিয়ান কর্তৃক প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা মানসম্মত শিক্ষা, গবেষণা এবং শিল্প সহযোগিতার মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আইইউবিএটির অধ্যাপক ড. আবদুর রব, ট্রেজারার ও ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) অধ্যাপক সেলিনা নার্গিস, সিইএটি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. উৎপল কান্তি দাস, চেয়ারম্যান কম্পিউটার সাইয়েন্স ইঞ্জিয়ারিং বিভাগ, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা এবং প্লেসমেন্ট ও অ্যালামনাই অফিসের পরিচালক এ কে এম শরফুদ্দিন। এছাড়া ব্র্যাকনেটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (আইসিটি সেলস) মো. ইউসুফ আলী ইমন, আফরিন কাওসার, লিড এইচআর এবং হেড অব ট্রান্সমিশন সাইফুল আরেফিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও শিক্ষকরা।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X