কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

প্রয়াত পরিবেশকের পরিবারকে ১০ লাখ টাকার বীমা সহায়তা দিল সুপার স্টার গ্রুপ

সুপার স্টার গ্রুপের চেক হস্তান্তর। ছবি: সংগৃহীত
সুপার স্টার গ্রুপের চেক হস্তান্তর। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপ (এসএসজি) তাদের প্রয়াত পরিবেশক মো. আবুল কাশেমের উত্তরাধিকারীর (স্ত্রী) নিকট ১০ লাখ টাকার মৃত্যুবীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

রোববার (১২ এপ্রিল) আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপ (এসএসজি)-এর ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ এবং শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস আখতার আহমেদ।

চেক হস্তান্তরের মুহূর্তে প্রয়াত পরিবেশকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুমের পুত্র এবং তার ছোট ভাই।

পরিবেশক ও তাদের পরিবারের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এসএসজি নভেম্বর ২০২৫ থেকে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসির সহযোগিতায় জীবনবীমা ও স্বাস্থ্যবীমা সুবিধা চালু করে। এই সুরক্ষার আওতায় থাকাকালীন পরিবেশক মো. আবুল কাশেম গত বছরের ২১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার শোকসন্তপ্ত পরিবারের ভবিষ্যৎ পথচলা মসৃণ করতে এসএসজি দ্রুততম সময়ে এই বীমা দাবি পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

চেক হস্তান্তরকালে এসএসজির ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রিয়জন হারানোর শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি শোকসন্তপ্ত পরিবারের আর্থিক নিরাপত্তায় কিছুটা হলেও সহায়ক হয়, তবেই আমাদের উদ্যোগ সার্থক হবে। এসএসজি পরিবার সবসময় তার অংশীজনদের কল্যাণে পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে এসএসজির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শেখ তোফায়েল আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদী আব্দুল মজিদ, ডিরেক্টর খন্দকার গোলাম আজম ও মো. সাখাওয়াত হোসেন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. মহিউদ্দিন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সুবীর কুমার দাস ও মো. হোসাইন শাহনেওয়াজ।

শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিতরণ কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম কায়সার, নির্বাহী সহ-সভাপতি ও অপারেশন প্রধান ডা. জুবায়ের আহমেদ, নির্বাহী সহ-সভাপতি ও কর্পোরেট ব্যবসা প্রধান মাহমুদ আফসার ইবনে হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুপার স্টার গ্রুপ (এসএসজি) মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং ভবিষ্যতেও পরিবেশকদের দীর্ঘমেয়াদী কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১০

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১১

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৩

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৪

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৬

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৭

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৮

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১৯

আল জাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

২০
X