কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তনে প্রফেসর সোবহানী

প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। ছবি : সংগৃহীত
প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে (সমাবর্তন) আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।

শুক্রবার (১৭ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার ‘ডায়মন্ড সিটি’ খ্যাত কিম্বারলিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রফেসর সোবহানী তার বক্তৃতায় এই বিরল সম্মান ও আমন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে নিজেদের পরিবার, বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখার জন্য উদ্বুদ্ধ করেন।

তিনি শিক্ষার্থীদের নোবেল বিজয়ী বিশ্বনেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান এবং ১৯৯৭ সালে ম্যান্ডেলার ঐতিহাসিক বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন। পাশাপাশি, সত্য অনুসন্ধান, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

দক্ষিণ আফ্রিকার কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে বাংলাদেশের কোনো উপাচার্যের অংশগ্রহণ ইস্টার্ন ইউনিভার্সিটির পাশাপাশি সমগ্র বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন ও গৌরবের বিষয়। দেশের উচ্চশিক্ষা অঙ্গনে এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি অত্যন্ত বিরল এবং এটি বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ড. থেবে ইকালাফেং, উপাচার্য প্রফেসর ড. ডেবরা মিয়ার, এবং দেশি-বিদেশি অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-মন্ডলী উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় আয়োজিত এ সমাবর্তনে এ বছর বিভিন্ন অনুষদের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর ডিগ্রি প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X