কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট : ০২ মে ২০২৬, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে কজি’র নতুন শোরুম উদ্বোধন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুমন পাটোয়ারী এবং সিয়াম নাসির। ছবি : সংগৃহীত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুমন পাটোয়ারী এবং সিয়াম নাসির। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় রেডিমেড মেন্সওয়্যার ব্র্যান্ড কজি আউটফিট (COSY OUTFIT) সিলেটে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে।

শুক্রবার (০১ মে) সিলেটের চালিবন্দর বিশ্বরোড এলাকায়, আল হারামাইন হাসপাতাল সংলগ্ন স্থানে এ শোরুম উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ব্র্যান্ডটির কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুমন পাটোয়ারী, সিয়াম নাসির এবং সিলেটের আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা ও সমাজকর্মী বেলাল আহমেদ মুরাদসহ অন্য অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা কজির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন একটি ব্র্যান্ড যা রেগুলার থেকে বিগ সাইজ— সব ধরনের গ্রাহকের জন্য আরামদায়ক ও মানসম্পন্ন পোশাক নিশ্চিত করে, তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

কজির লক্ষ্য হলো— যারা শরীরের গঠন বা সাইজজনিত কারণে কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য একটি নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় ফ্যাশন প্ল্যাটফর্ম তৈরি করা।

উদ্বোধন উপলক্ষে সারাদিন সব পণ্যের ওপর ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার দেওয়া হয়, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ক্রেতাদের আগ্রহের কারণে এ অফার আরও তিন দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কজির প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা জাহিদ হাসান রাতুল বলেন, ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় আরও শোরুম চালুর পরিকল্পনা রয়েছে, যাতে সব শ্রেণির মানুষ সহজেই নিজের সাইজ ও পছন্দ অনুযায়ী পোশাক সংগ্রহ করতে পারেন।

উল্লেখ্য, কজি নিজস্ব কারখানায় উন্নতমানের কাপড় ব্যবহার করে পোশাক উৎপাদন করে। ‘আপনার সাইজ, আমাদের দায়িত্ব’ (Your Size, Our Responsibility)— এই স্লোগানের মাধ্যমে গ্রাহকদের প্রতি তাদের অঙ্গীকার প্রকাশ করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

১১

নতুন পে-স্কেলে বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

১২

বাঁচতে চান শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুল

১৩

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

১৪

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

১৫

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

১৬

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

১৭

প্যারাগুয়ে গোলরক্ষক হাত বাড়ালেও হ্যান্ডশেক করেননি এমবাপ্পে, তুমুল বিতর্ক

১৮

রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

১৯

ভয়াবহ খরায় পুড়ছে ইউরোপ, ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে

২০
X