কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জিতলে ক্রিকেটারদের বিএমডব্লিউ দেবে নগদ

নগদের লোগো। ছবি : সংগৃহীত
নগদের লোগো। ছবি : সংগৃহীত

পেমেন্ট ক্যাম্পেইনে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়ে হইচই ফেলে দেওয়া মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এবার ১৫টি বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। চলমান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল যদি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে দলের প্রত্যেক খেলোয়াড়কে এ উপহার দেওয়া হবে।

নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে সেটি হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা অর্জন। এমন বিশেষ অর্জনকে উদযাপন করতে তখন সব দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বিএমডব্লিউ উপহার দেব আমরা।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক আগে থেকেই নানাভাবে কাজ করে আসছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং হাল আমলের মেহেদী হাসান মিরাজ এই প্রতিষ্ঠানটির ব্র্যান্ডের হয়ে কাজ করছেন। এবার জাতীয় দলের সব ক্রিকেটারের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়ে তাদের উৎসব আরও বাড়ানোর চেষ্টা করছে নগদ।

সম্প্রতি সাকিব-তামিমের একটি যৌথ ভিডিও কন্টেন্ট প্রকাশ করেছে নগদ। ক্রিকেট বিশ্বকাপ একেবারে দুয়ারে দাঁড়িয়ে গত মঙ্গলবার প্রকাশ হয়েছে এই ভিডিওটি। অনলাইনে ও অফলাইনে এখন এই কনটেন্ট নিয়েই চলছে বিস্তর আলোচনা। কনটেন্টটির মাধ্যমে স্বপ্ন আর সাহস নিয়ে বাংলাদেশের জন্য আবারও আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আর তামিম। ভিডিওর একপর্যায়ে সাবিক-তামিম তাদের সুখের স্মৃতি তুলে ধরেন। আর শেষে এসে দুজনে এক হয়ে যান বিশ্বকাপে বাংলাদেশকে গৌরবান্বিত করার জন্য। সারা দেশকে তারা আহ্বান জানান ‘এক’ হয়ে আরেকবার গর্জে ওঠার জন্য।

এই ভিডিওটির জন্য সাকিব ও তামিমকে এক করার পেছনের কথা বলতে গিয়ে নগদের প্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক বলেন, দেশকে প্রতিনিধিত্ব করা জাতীয় দলের সঙ্গে থাকতে চান তিনি সবসময়। আর এই চাওয়া থেকেই তিনি ঘোষণা দেন, বাংলাদেশ দল যদি বিশ্বকাপ জেতে, স্কোয়াডের ১৫ সদস্যের সবাইকে একটি করে বিএমডব্লিউ দেবে নগদ। কারণ আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সব ক্রিকেটার দলকে চ্যাম্পিয়ন করার জন্যই খেলবেন। পেছনে কী হয়েছে বা না হয়েছে, এসব ভুলে সবাই এখন মাঠের খেলায় মন দেবেন বলে আমার বিশ্বাস। আমি আশা করি, সবাই এখন মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফেরার জন্যই খেলবে।

এর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে বহু বছর পর এক ফ্রেমে আনতে পারার পেছনের কথা বলতে গিয়ে তানভীর এ মিশুক বলেন, সাকিব তামিমকে একসঙ্গে আনার চিন্তাটা এসেছে স্বপ্ন এবং সাহস থেকে। সাকিব তামিমকে আমরা সবসময় মাঠেই দেখেছি একসঙ্গে। একসঙ্গে বাংলাদেশের হয়ে অনেক খেলা জিতিয়েছেন তারা। আমার ইচ্ছা ছিল, তাদের যদি মাঠের বাইরেও একসঙ্গে দেখা যায়, তাহলে চমৎকার হয়। এটা হয়তো এর আগে কেউ চেষ্টা করেননি। দুজনকে একসঙ্গে কীভাবে এনেছি? সেই স্বপ্নটা থেকে সাহসটা করেছি। আমি বিশ্বাস করি ১৭ কোটি মানুষ চায় সাকিব তামিম একসঙ্গে থাকুক, একসঙ্গে খেলুক, একসঙ্গে জয় নিয়ে আসুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X