স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ব্যর্থতার কারণ জানালেন সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু নিজেদের সবচেয়ে খারাপ বিশ্বকাপটাই শেষ করেছিল টাইগাররা। রাউন্ড রবিন লিগে ৯ ম্যাচে মাত্র দুটিতে জয়ের স্বাদ পেয়েছিল সাকিব বাহিনী। অষ্টম হয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছিল বাংলাদেশ। প্রতিযোগিতায় দলের পাশাপাশি ব্যর্থ হন অধিনায়ক সাকিব আল হাসানও।

বিশ্বকাপ শেষে পেরিয়ে গেছে ১ মাসেরও বেশি সময়। টুর্নামেন্টে টাইগারদের ব্যর্থতায় এখনও হতাশ দেশের ক্রিকেট অঙ্গন। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটের ‘ক্রিকবাজ’ মুখোমুখি হন বিশ্বসেরা অলরাউন্ডার। তারা জানিয়েছে, ভারত বিশ্বকাপে জুড়ে চোখের সমস্যা নিয়েই খেলেছেন সাকিব।

বাঁহাতের আঙুলের ইনজুরির কারণে ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করছেন টাইগার অলরাউন্ডার। নিজের নির্বাচনী প্রচারণার মাঝে ক্রিকবাজের মুখোমুখি হয়ে সাকিব জানান, ভারতে বিশ্বকাপ চলাকালে চোখের সমস্যায় ভুগেছেন তিনি। মূলত স্ট্রেস থেকেই এমন সমস্যার উৎপত্তি বলেও নিশ্চিত করেছেন সাকিব।

বাংলাদেশ অধিনায়ক আরও জানিয়েছেন, ‘আমি চিকিৎসকের সরানাপন্ন হলে বলা হয়েছিল আমার রেটিনা বা কর্নিয়াতে চাপের কারণে পানি জমে গিয়েছিল। আমাকে তখন ড্রপ দেওয়া হয়েছিল এবং চাপ কমাতে বলা হয়েছিল। তবে আমি নিশ্চিত নই আমার চোখের সমস্যার জন্য কারণ এটাই ছিল কিনা। বিশ্বকাপের পর আমি যখন যুক্তরাষ্ট্রে আবারও পরীক্ষা করালাম তখন কোনো চাপ ছিল না। আমি চিকিৎসককে বলেছি এখন কোনো বিশ্বকাপ নেই তাই চাপও নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১০

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১১

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১২

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৪

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৫

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৬

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৮

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৯

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X