কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৫:৫৬ পিএম
আপডেট : ১৬ মে ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রবি

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা নামল ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর দ্বিতীয় আসরের।
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা নামল ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর দ্বিতীয় আসরের।

জমজমাট আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা নামলো ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর দ্বিতীয় আসরের।

শুক্রবার (১৫ মে) ঢাকার একটি মাঠে টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-র ব্যানারে নাটমেগ আয়োজিত এই টুর্নামেন্টটি বাংলাদেশের কর্পোরেট ফুটবলে দারুণ সাড়া ফেলেছে। এবারের আসরে ২০টি শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নেয়।

মোট ৫০টি প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টটি দেশের অন্যতম বড় কর্পোরেট স্পোর্টিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান জানান দিল।

ভ্যালু-প্যাকড এই সমাপনী দিনের শুরুতে অনুষ্ঠিত হয় প্লেট ফাইনাল, যেখানে মুখোমুখি হয় শেভরন বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হয়ে তূর্য এবং শেভরন বাংলাদেশের পক্ষে আশিক গোল করেন। পরবর্তীতে ম্যাচটি নাটকীয় সাডেন-ডেথ টাইব্রেকারে গড়ালে জয় নিশ্চিত করে প্লেট শিরোপা জিতে নেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য তূর্য ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

এরপর সবার নজর যায় বহুল প্রতীক্ষিত কাপ ফাইনালের দিকে, যেখানে মুখোমুখি হয় রবি আজিয়াটা পিএলসি এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ এই ফাইনালে দুই দলই পুরো ম্যাচজুড়ে দারুণ রক্ষণাত্মক নৈপুণ্য প্রদর্শন করে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতে নেয় রবি আজিয়াটা পিএলসি।

এর মাধ্যমে দলটি টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রবির শাকিব ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

পুরো টুর্নামেন্টজুড়ে বেশ কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কাড়েন। ডিএইচএল-এর শাহীনুর ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। একই দলের সৈকত ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে জিতে নেন ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার। এছাড়া রবির গোলরক্ষক মুসাব্বির গুরুত্বপূর্ণ সব সেভ করে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন।

অন্যদিকে, অসাধারণ স্পোর্টসম্যানশিপ ও শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ লাফার্জ হোলসিম বাংলাদেশ দল পেয়েছে ‘ফেয়ার প্লে ট্রফি’।

ফাইনাল ম্যাচ শেষে এক জমকালো পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রফি হস্তান্তর পর্বে উপস্থিত ছিলেন এফআইসিসিআই-এর পরিচালক মি. এম এইচ এম ফাইরোজ, নির্বাহী পরিচালক মি. টিআইএম নূরুল কবির, রবি আজিয়াটা পিএলসির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মি. শাহেদ আলম, সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মো. জুবায়েদ উল ইসলাম, ব্যাকপেজ পিআরের ডিরেক্টর মি. সাব্বির ফেরদৌস, নভোএয়ারের সেলস ইন-চার্জ মি. মাজহারুল কবির এবং নাটমেগের ম্যানেজিং ডিরেক্টর মি. মাহবুব আলম।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে টাইটেল স্পনসর হিসেবে ছিল অ্যাক্সেনটেক। এছাড়া কো-স্পনসর হিসেবে সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার হিসেবে স্প্রাইট মিন্ট, পিআর পার্টনার হিসেবে ব্যাকপেজ পিআর এবং এয়ারলাইন পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখে নভোএয়ার।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১০

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১১

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৩

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৪

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৫

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৬

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৭

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৮

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

২০
X