

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং সচিব জাকারিয়া এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বুধবার (১৫ জুলাই) কর্তৃপক্ষের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় কর্তৃপক্ষের চলমান সব প্রকল্পসমূহের হালনাগাদ তথ্য ও অগ্রগতির পাওয়ার পয়েন্টের সারাংশ উপস্থাপনা করেন কর্তৃপক্ষের পরিকল্পনা বিভাগের পরিচালক মুহম্মদ মহিউদ্দিন চৌধুরী। এছাড়া সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণ স্ব স্ব প্রকল্পের বাস্তবচিত্র তুলে ধরেন।
সভায় যেসব সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়: চলমান প্রকল্পগুলোর মধ্যে যেমন ওয়াকওয়ের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতসহ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সুদৃঢ়করণে যথাযথ ব্যবস্থা রাখা। ড্রেজিং এর প্রকল্পগুলোতে সময়, অর্থ এবং কার্যকারিতার যথাযথ সমন্বয় সাধন করা। বিআরডব্লিউটিপি-এসিসিইএসএস (আইডিএ-৭১৬৬-বিডি): প্রকল্প সময়কাল- ৩০ জুন ২০২৬ হতে ৩০ জুন ২০২৮ এর মধ্যে সমাপ্তকরণ। বিআরডব্লিউটিপি’র অবশিষ্ট কাজ এসিসিইএসএস প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের জন্য উক্ত প্রকল্পের অব্যয়িত অর্থ বিশ্বব্যাংক কর্তৃক পুন: বরাদ্দ প্রদান করা সাপেক্ষে আলোচ্য প্রকল্পের ডিপিপি ৩য় সংশোধনী প্রনয়ন করে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করা। প্রকল্পের বিভিন্ন জলযান ক্রয়ে সাশ্রয়ী হওয়া। এছাড়া প্রকল্প এলাকায় অপ্রয়োজনীয় স্থাপনা অপসারণ করা। বিশেষত, খানপুর, নারায়ণগঞ্জের পরিত্যক্ত কোয়ার্টারকে অধিকতর আয়মুখী করার জন্য উদ্যোগ গ্রহণ করা।
উক্ত পর্যালোচনা সভায় সরকারের অতিরিক্ত সচিব ও কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মো. মুহিদুল ইসলাম, সদস্য (অর্থ)(গ্রেড-২), ক্যাপ্টেন অব: মো. মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিঃ ও পরিঃ) ও যুগ্মসচিব মো. সাজেদুর রহমান; সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ বিভাগীয় প্রধানগণ, প্রকল্প পরিচালকবৃন্দ ও কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।