কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

যুবক-যুবতীরা ও সরকারের লোগো। ছবি: সংগৃহীত
যুবক-যুবতীরা ও সরকারের লোগো। ছবি: সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর এখন থেকে প্রতি বছরের ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ এবং ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ পৃথকভাবে উদযাপন করা হবে।

উদ্যোক্তা হিসেবে এ প্রস্তাব উত্থাপন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদযাপন করত। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

২০২৫ সালে উভয় দিবস ১২ আগস্ট একসঙ্গে উদযাপনের সময় বর্ষাকাল থাকায় দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র‍্যালি, যুব সমাবেশ ও যুবমেলা সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ে অসুবিধার মুখে পড়েন।

এ ছাড়া জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়।

সরকারি অর্থায়নে জাতীয় যুব দিবস উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে ১২ আগস্ট উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আক্কেলপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

রিমান্ড শেষে কারাগারে হরিদাস চন্দ্র

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

১০

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

১১

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

১২

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

১৩

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১৫

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১৬

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৭

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৮

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

১৯

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X